SCMS

২০১৪ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি

on Tue, Dec 17 2013 08:33:00

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধান শিক্ষকের কার্যালয়

 ঠাকুরগাও সরকারি বালক উচ্চ বিদ্যালয়

Web : www.tgbhs.edu.bd                                       E-Mail: tkgghs@gmail.com

 

ভর্তি বিজ্ঞপ্তি

স্মারক নম্বর :      ১৮০/১৩                                                                                                       তারিখ : ০৫/১২/২০১৩ খ্রিস্টাব্দ.

 

সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৪ শিক্ষাবর্ষে নিম্নোক্ত শ্রেণিতে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

বিদ্যালয়ের নাম

শ্রেণি

আসন সংখ্যা

১। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়

৩য়

সর্বোচ্চ ২৪০ জন

৯ম

সর্বোচ্চ ৩০ জন

২। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

৩য়

সর্বোচ্চ ২৪০ জন

৪র্থ

সর্বোচ্চ ১৫ জন

 

জ্ঞাতব্য বিষয় :

১)ফরম বিতরণ ও গ্রহণের তারিখ ও সময় : ০৯/১২/২০১৩ থেকে ১৯/১২/২০১৩ সকাল ১০.০০ থেকে দুপুর ১.০০টা পর্যন্ত।

২)ফি : পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা প্রদান সাপেক্ষে আবেদনপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ে অফিস থেকে সংগ্রহ করা যাবে অথবা বিদ্যালয়ের ওয়েব সাইট (www.tgbhs.edu.bd) থেকেও ফরম ডাউনলোড করে পূরণ করে জমা দেওয়া যাবে। ডাউনলোডকৃত ফরমের  ক্ষেত্রে ফরম জমাদানের সময় পরীক্ষার ফি জমা করতে হবে।

৩)ছবি : ফরমের সাথে প্রার্থীর দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে লাগাতে হবে।

৪)সংযোজন : বয়স নির্ধারণের জন্য আবেদন ফরমের সাথে জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি সংযোজন করতে হবে।৯ম শ্রেণির ক্ষেত্রে জে.এস.সি/জে.ডি.সি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। 

৫)পরীক্ষার বিষয় : শ্রেণি উপযোগী প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহন করা হবে।

৬)নম্বর বন্টন : ৩য় শ্রেণির জন্য বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিত ২০ মোট ৫০ নম্বর। ৪র্থ শ্রেণির জন্য বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ মোট ১‌০০ নম্বর। ৯ম শ্রেণির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হবে না। তাদের জে.এস.সি/জে.ডি.সি. পরীক্ষার বোর্ড থেকে প্রাপ্ত ফলাফলের মেধা তালিকার ক্রমানুসারে নেয়া হবে।

৭)সময় : ৩য় শ্রেণির জন্য ১(এক) ঘন্টা এবং ৪র্থ শেণির জন্য ২ ঘন্টা।

৮)ক)মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি(প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের বিষয়ে মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে। খ)মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যার ক্ষেত্রে, মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার এস.এস.সি. সনদের সত্যায়িত অনুলিপি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডারের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে।

৯)সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ও কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে ঐ শিক্ষক/কর্মচারীর প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সাথে দিতে হবে।

১০)প্রতিবন্ধী হলে তার স্বপক্ষে প্রমাণপত্র আবেদন পত্রের সাথে সংযোজন করতে হবে।

১১)উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধাক্রমের ভি্ত্তিতে নির্বাচন করা হবে।

১২)পরীক্ষার তারিখ : ২১/১২/২০১৩ খ্রি.   সময় : ৩য় শ্রেণি : সকাল ১০.০০টা থেকে বেলা ১১.০০টা।  ৪র্থ শ্রেণি : সকাল ১০.০০ থেকে বেলা ১২.০০টা।

১৩)ফল প্রকাশ : পরীক্ষা গ্রহন শেষে নিরবিচ্ছিন্নভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষে ফলাফল দেওয়া হবে।

১৪)বিধি অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।

১৫।অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গন্য হবে।


(মো: আখতারুজ্জামান)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
ও সদস্য সচিব
ভর্তি পরীক্ষা কমিটি ২০১৩