অর্ধবার্ষিক পরীক্ষা ২০১৪ এর ফলাফলে কোন অভিযোগ থাকলে
on Sat, Jul 12 2014 13:36:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধান শিক্ষকের কার্যালয়
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
বিশেষ বিজ্ঞপ্তি
তারিখ: ১২/০৭/২০১৪ খ্রি:
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র / অভিভাবককে জানানো যাচ্ছে যে, অর্ধ-বার্ষিক / প্রাক নির্বাচনী ২০১৪ পরীক্ষার ফলাফলে কোন অভিযোগ থাকলে, বিদ্যালয়ের নির্ধারিত ফরমে ফলাফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে বিদ্যালয়ে রক্ষিত নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। নির্ধারিত ফরম বিদ্যালয়ের অফিস কিংবা বিদ্যালয়ের ওয়েব সাইট www.tgbhs.edu.bd এ পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ জানাতে ব্যর্থ হলে সে অভিযোগ গ্রহনযোগ্য হবে না।
(মো: আখতারুজ্জামান)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়



